
সাতক্ষীরার তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে উপজেলার ১৮টি দুগ্ধ উৎপাদনকারী (পিজি) দলের মাঝে বিনামূল্যে ঘাসকাটা মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ'২৫) বেলা১২টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসব মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.