বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় যুবলীগ নেতার রান্না ঘর থেকে তিনটি তাজা প্রেট্রোল বোমা উদ্ধার

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ধাপোডাঙা গ্রামের যুবলীগ নেতা মহিউদ্দিনের রান্না ঘর থেকে শনিবার সকালে তিনটি তাজা প্রেট্রোল বোমা উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ধোপাডাঙা গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও উপজেলা যুবলীগের সহসভাপতি মহিউদ্দিন জানান, শনিবার সকালে তার স্ত্রী রান্না করতে যেয়ে চৌকির নীচে চাউলের বস্তার পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে তার সন্দেহ হয়। পরবরর্তীতে ওই ব্যাগটি সখীপুর ইউপি চেয়ারম্যান ফারুখ হোসেন রতনের কাছে নিয়ে যাওয়া হয়। তার কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই তিনটি বোমা উদ্ধার করে। তিনি আশঙ্কা করেছেন পূর্ব শত্রুতার জের ধরে অথবা নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় তাকে ফাঁসানোর জন্য রান্না ঘরে এ বোমা রাখা হয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উজ্জবল কুমার মিত্র জানান, প্রেট্রোল বোমা তিনটি তাজা। বোমা রাখার সঙ্গে জড়িতদের খুঁজ বের করার চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!