
সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি '২৫) পবিত্র জুম্মার নামাজের পরে মসজিদের সকল মুসল্লীদের নিয়ে আগামী দুই বছরের মেয়াদে মসজিদে কমিটি গঠন করা হয়। ইতিপূর্বে অর্থাৎ গত ইংরেজি ২৬ শে জানুয়ারীতে মসজিদে আলহাজ্ব ডাঃ আমজাদ হোসেনকে কমিটি গঠনের লক্ষে আহবায়ক করা হয়।
মসজিদের মুসল্লিদের সর্বসম্মতি ক্রমে করারোয়া মহিলা কলেজের প্রিন্সিপাল ও জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান মুকুলকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম (লিটু) কে সাধারণ সম্পাদক ও আব্দুল জলিল মোড়লকে ক্যাশিয়ার করে মোট ৩৯ সদস্য কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.