শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর অপসারনের হুমকি ও নারী বিদ্বেষী প্রচারনার প্রতিবাদে সাতক্ষীরায় জাসদের মানববন্ধন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩১৪ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর ভাস্কর অপসারনের হুমকি, নারী বিদ্বেষী প্রচারনা, মুক্তিযুদ্ধ- সংবিধান-ইতিহাস- ঐতিহ্য- সংস্কৃতি – সভ্যতা বিরোধী কর্মকান্ড দমানোর দাবিতে বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় তারা সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানববন্ধন কর্মসুচি চলাকালে জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলুর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম আব্দুল আলিম, জাসদ জেলা ছাত্রলীগর সভাপতি অনুপম কুমার অনুপ, যুব নেতা শেখ আবু মুসা প্রমুখ।

বক্তারা বলেন, একটি মৌলবাদি গোষ্ঠী দেশের সংবিধানে উল্লেখিত অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করতে ও জাতীর জনক বঙ্গবন্ধুকে কলঙ্কিত করতে তার ভাস্কর ভাঙচুরসহ বিভিন্ন ভাস্কর ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছে। তারা নারী বিদ্বেষী প্রচার- প্রচারনা, মুক্তিযুদ্ধ- সংবিধান-ইতিহাস- ঐতিহ্য- সংস্কৃতি সভ্যতা বিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ওই সমস্ত হুমকি দাতাদর তারা ১৯৭১ এর স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাদের অপচেষ্টা যে কোন মূল্যে প্রতিহত করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!