
সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামে বোরো মৌসুমে উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি '২৫) সম্পন্ন হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মশিউর রহমান, কৃষিবিদ গিয়াস উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হুসাইন কবির ও সফল কৃষক রতন দে প্রমুখ। প্রশিক্ষণে ২৫ জন কৃষককে উন্নত বীজ ক্রয়, বীজতলা তৈরি, কৃষি পরিবেশ অঞ্চল ভেদে উন্নত জাত বিশেষ করে ব্রি ধান৫০, ৬৩, ৬৭, ৮১, ৮৮, ৯৯, ১০২, ১০৩ এর রোপণ, ধানের আন্তঃপরিচর্যা, পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা বিষয়ে হাতে কলমে বিশদভাবে বোঝানো হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.