
সাতক্ষীরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি '২৫) সাতক্ষীরা আহছানীয়া মিশন আলিম মাদ্রাসায় এ জেলা কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক গন। শুরুতে উপস্থিত শিক্ষকগণ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করন কাজ দ্রুত বাস্তবায়নকরণ প্রসঙ্গে আলোচনা করেন। এদিকে সকল শিক্ষকদের ঐক্য মতের ভিত্তিতে রেজুলেশন করে কমিটি গঠন করা হয়।
এতে আলহাজ্ব মো.আব্দুল হাকিম সভাপতি, সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে আব্দুল আল মামুন, সভাপতি আব্দুল কাদের, সাইফুদ্দীন-২, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক অহিদুরজ্জামান, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক বিল্লাল হোসেন ও রবিউল ইসলাম, অর্থ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন হুসাইন, মাহমুদুর রহমান, হুসাইন আহম্মেদ, দপ্তর সম্পাদক সুলাইমান, শিক্ষা সম্পাদক মুজিবর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ওবাইদুল্লাহ, সাহিত্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা খাতুন, সদস্য হাফেজ সালেহীন আলম, আমিরুল ইসলাম, আলাউদ্দিন, সামিউল্লাহ, খলিলুর রহমান, সাইফুল ইসলামকে মনোনিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.