
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে মুক্তি ফাউন্ডেশনের বিএমজেড-পিটি প্রকল্পের আয়োজনে সোমবার (২৪ ফেব্রুয়ারি '২৫) দিনব্যাপী উপকারভোগীদের উৎপাদিত পন্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মোঃ মহিউদ্দীনের সঞ্চালনায় মেলায় অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা ও জিএম শাওন, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.