মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  দেশব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা  পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে টিআরসি পদে নিয়োগ পেলেন ২২ জন সাতক্ষীরায় আম কুড়াতে যেয়ে ব জ্র পা তে অ্যাড. কামরুন্নাহার ছবির মৃ ত্যু আওয়ামীলীগ থেকে প দ ত্যা গ করলেন নূরনগর ইউপি চেয়ারম্যান বনজীবী নি হ তে র ঘটনায় বিজিবি মো তা য়ে ন, এলাকায় থ ম থ মে পরিবেশ বি রা জ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় অপরিপক্ক ল্যাংড়া আম জ ব্দ ফলোআপ: সুন্দরবনে বনকর্মীর গু লি তে জেলে নি হ ত, লা শ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হা ম লা

নবীন বরণ করল সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখা

✍️ মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখার আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি ‘২৫) সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে দুপুর ১২ টায় ইসলামী ছাত্র শিবিরের পলিটেকনিক সভাপতি আশিক হাসান শোভনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাসনিম আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর, উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসান।

প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, মেধাবীদের আস্থার ঠিকানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের দ্বারা কলেজ ক্যাম্পাস গুলো সুষ্ঠু, সুশৃংখল এবং পড়ালেখা বান্ধব সম্ভব। এজন্য তোমরা ছাত্রশিবিরের সুশীতল ছায়াতলে এসে আগামীর বৈষম্যহীন দেশ ,জাতি এবং আদর্শিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি মাওঃ হাবিবুর রহমান উপস্থিত ছাত্রদেরকে ছাত্রশিবিরের আহ্বানে সাড়া দিয়ে, তাদের রঙে রঙিন হয়ে জীবনকে গঠন করার আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!