প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ১:৫০ পি.এম
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতা ও তালার ইউপি চেয়ারম্যান বাবলু গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তালা উপজেলার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুকে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি '২৫) সকালে তালা থানার পুলিশের একটি দল তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় হতে প্রণব ঘোষ বাবলুকে গ্রেপ্তার করা হয়।
প্রভাষক প্রণব ঘোষ বাবলু তালা উপজেলার মহান্দি গ্রামের মৃত বিকাশ ঘোষের পুত্র।
চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.