বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত তালায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন মসজিদের উন্নয়নে অনুদানের নগদ অর্থ প্রদান

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে দেবহাটা উপজেলার বিভিন্ন মসজিদের উন্নয়নে অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ থেকে বিভিন্ন মসজিদের সভাপতি ও সম্পাদকের হাতে এ অনুদানের টাকা প্রদান করা হয়। জেলা পরিষদের সদস্য আল ফেরদৌউস আলফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম ও সদস্য আল ফেরদৌউস আলফার হাত থেকে মসজিদের অনূকুলে প্রদত্ত ১০ হাজার টাকা গ্রহণ করেন দেবীশহর শাহী জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. মইনুদ্দিন খান, হাদিপুর বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি শেখ লুৎফর রহমান, জগন্নাথপুর পশ্চিমপাড়া বায়তুছ সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. কওছার আলী, জগন্নাথপুর বায়তুন নূর মাঝপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান শুভ, জগন্নাথপুর পানির কল পাঞ্জগানা মসজিদের সাধারণ সম্পাদক আফছারুল আলম, জগন্নাথপুর বায়তুল ফালাহ্ জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলম এবং সদর উপজেলার কাশেমপুর মদিনাতুল উলুম এতিমখানা কমপ্লেক্সে এর অনূকুল ২৫ হাজার টাকা গ্রহণ করেন অধ্যক্ষ মাও. আবু দাউদ।

এসময় উপস্থিত ছিলেন কাশেমপুর মদিনাতুল উলুম এতিমখানা কমপ্লেক্সে এর শিক্ষা সচিব মুফতি ওসমান গণি, নওয়াপাড়া ইউপি সদস্য মো. মিজানুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!