
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে চিকিৎসার উদ্দেশ্যে সাতক্ষীরার দেবহাটায় আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি '২৫) দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ চেক প্রদান করা হয়। উপস্থিত থেকে আর্থিক সাহায্যের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান।
উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, ছাত্র প্রতিনিধি আবু রায়হান, মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন প্রমুখ। এসময় দেবহাটার ৩ জনকে আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.