শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

সাতক্ষীরায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা 

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি’২৫) সকালে সদর উপজেলা ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতায় নিয়মতান্ত্রিকভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। কোনরূপ নিয়ম ভাঙলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রস্তুতিমূলক সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, তজলপুর জেসি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিব হোসেন, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ওসহকারী শিক্ষক মনোরঞ্জন মন্ডল, খুলনা বিভাগীয় স্কাউটের সম্পাদক  সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান উল্লাসসহ সদর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় এর  ক্রীড়া শিক্ষকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কারীমা মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া শিক্ষক আবু সাঈদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!