শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

গোপালগঞ্জের প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৫২১ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এর অর্থায়নে গোপালগঞ্জ প্রেসক্লাবে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর ২০২০) দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ নিজে উপস্থিত থেকে এ কর্নারের শুভ উদ্বোধন করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ন সচিব) মোঃ শাহ আলম, প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য নূরে জান্নাত আখতার, গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ, মহা—সচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)—এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার শেখ সালাউদ্দীন দিপু, বাংলাদেশ প্রেস কাউন্সিলের অন্যান্য কর্মকর্তাগণ, গোপালগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের পর বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত সকলকে নিয়ে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি গোপালগঞ্জ প্রেসক্লাব ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) অফিস পরিদর্শন করেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমালা অর্পণ করে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

পরে বিকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!