
বিশ্বস্ত বিকেল
একটি সত্যিকারের বিকেল চাই,
যেখানে রঙধনু আকাশের স্বপ্ন সাজাই!
নৌকায় বসে লাল সূর্যের সঙ্গী লাল চা,
অপরিচিত চোখের মায়া, হৃদয়ে একা।অর্থহীন অনুভূতিতে হারাই নিজেকে,
নিস্তব্ধতা মেশায় শুন্যতার রূপকে!
মিথ্যার ছায়া নেই, নেই প্রতারণার কাঁটা,
বিশুদ্ধ বিকেল, যেন স্বপ্নের খাতা।উন্মুক্ত আকাশ, মুক্তির আহ্বান,
চাহনিতে উন্মুখ, অদেখা সন্ধান!
প্রাণের গভীরে যেন ছুঁয়ে যায় আলো,
লয়াল বিকেল, শান্তির ছায়া ভালো।এই বিকেলেই হারাতে চাই আমি,
যেখানে নেই দুঃখ, নেই কোনো ভন্ডামি!
শুধু নিঃস্বার্থ আনন্দ, মুক্তি নির্ভার,
এমন একটি বিকেল—আমার অধিকার।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.