
সাতক্ষীরার কালিগঞ্জে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর -২৪) কালিগঞ্জের পানি উন্নয়ন বোর্ড অফদা অফিসে, সবুজের সময়রহে ঘেরা মনোরম পরিবেশে বনভোজনটি অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়, যেখানে উপস্থিত ছিলেন কালিগঞ্জের ৬০ ও ৭০ ঊর্ধ্ব বয়সের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যাক্তিবর্গ। তাদের মধ্যে সামাজিক, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, শিক্ষক ও সূধীবৃন্দ। এ বনভোজন ও মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান।
অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর সভাপতি, বিশিষ্ট প্রাবন্ধিক ও সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার এবং ভাড়াশিমলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের। অনুষ্ঠানে খেলাধুলা, র্যাফেল ড্র, পুরুস্কার বিতরণসহ কবিতা ও সংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে এই দিনটি অতিবাহিত করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.