প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:৪৪ পি.এম
সাতক্ষীরা সদর জেয়ালায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সাতক্ষীরা সদরে জেয়ালা ইউরো স্পোর্টিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ই ডিসেম্বর'২৪) সন্ধ্যা সাড়ে ৭ টায় সাতক্ষীরা সদরের ০৮ নং ধূলিহী ইউনিয়নের জেয়ালা গ্রামে ২০টি দলের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করে ৮নং ধূলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বনফুল সুইট হাউজ এর পরিচালক মোঃ খলিলুর রহমান বাবু।
চ্যাম্পিয়ন দলকে পুরুষ্কার হিসেবে ৫ হাজার টাকা ও রানার্স আপ দলকে একটি ৩ হাজার টাকা দেওয়া হয়।
উক্ত খেলাটি পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান ও এবাদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.