শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

গাজীপুর থেকে চুরি যাওয়া ট্রাক যশোর থেকে উদ্ধার

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪০৪ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে চুরি যাওয়া একটি ট্রাক ৪ দিন পর যশোর ও কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

জিএমপি’র কোনাবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত ইমতিয়াজ ও এ এস আই শাহপরান এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০৩০) দিনগতরাত ৩টার দিকে ওই ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, যশোর জেলার কোতয়ালী থানাধীন জুমজুমপুর গ্রামের পিরু আলীর ছেলে মোঃ হাসান (৩২), কুষ্টিয়ার সদর থানার বাড়াদি মাঠপাড়া এলাকার মৃত সোবাহান মৃধার ছেলে আনোয়ার হোসেন (৪৭) এবং একই জেলার বারখাদা হঠাকপাড়া (ত্রিমহনী) গ্রামে মহর শেখ এর ছেলে রিন্টু শেখ।

জিএমপি’র কোনাবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ শাখাওয়াত ইমতিয়াজ জানান, গেল-২১ নভেম্বর নগরীর কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৫৬৪৫) চুরি হয়। এঘটনায় বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পরে বঙ্গবন্ধু সেতুর সিসি টিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। পরে একজনকে ট্রাকটির কাটা অংশসহ যশোর সদর থানার বকচর ও ঝিনাইদহের শৌলকোপা থানার কদমদ্বী এলাকার জেএম ফিলিংষ্টীশনের সামনে থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২০) বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!