বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত তালায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

সাতক্ষীরায় ১৫ দিনের ফুটফুটে শিশু সোহান ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি, বাকরুদ্ধ মা-বাবা

শাহিদুর রহমান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ফুটফুটে ১৫ দিনের শিশু সোহান ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাওয়ালখালি গ্রামে এ ঘটনাটি ঘটে। এদিকে, নানির বাড়িতে আশ্রিতা ফাতেমা খাতুন তার পুত্র সন্তানকে হারিয়ে অনেকটা বাকশক্তি হারিয়ে ফেলেছে। প্রতিবেশীরা ঘটনাটি জানতে ওই বাড়িতে ভিড় করছে। সেখানে চলছে কাঁন্নার রোল। প্রত্যন্ত গ্রামের মানুষের ধারনা ফুটফুটে শিশুটিকে জ্বিন নিয়ে গেছে। কবিরাজ বলছে তাকে নাকি ফিরিয়ে দিয়ে যাবে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দু’বছর আগে নানির বাড়িতে আশ্রিতা ফাতেমার কলারোয়া উপজেলার সাহাপুর গ্রামের সোহাগ হোসেনের সাথে বিয়ে হয়। শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পর পারিবারিক কলহের কারনে আবারও স্বামীকে নিয়ে তাকে আশ্রয় নিতে হয় নানির বাড়িতে। গত ১১ নভেম্বর সাতক্ষীরা শহরের আনোয়ারা ক্লিনিকে জন্ম নেয় তাদের একটি পুত্র সন্তান। শিশুটির না রাখা হয় সোহান হোসেন। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যেতে হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৫ নভেম্বর বুধবার তারা সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে বাড়ির বারান্দায় ঘুমন্ত মায়ের কোল থেকে শিশুটি হারিয়ে যায়। কে বা কারা তাকে চুরি করে নিয়ে গেছে কেউ বলতে পারে না। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তারা এক কবিরাজের আয়না ভরনে জানতে পারে শিশুটিকে নাকি জ্বিনে নিয়ে গেছে। সেখানে সে নাকি ভাল রয়েছে এবং ক’দিন পরই তাকে নাকি ফিরিয়ে দিয়ে যাবে। প্রত্যন্ত গ্রামের সহজসরল অশিক্ষিত মানুষগুলো তারই অপেক্ষায় যেন প্রহর গুনছে।

শিশুটির মা ফাতেমা খাতুন ও বাবা সোহাগ হোসেন জানান, দুপুরে ঘুম থেকে উঠে দেখি বাচ্চা নেই অনেক খোঁজাখুঁজি করেও এখনও পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!