বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ডুমুরিয়ায় শিশুর শ্লী ল তা হা নী র চে ষ্টা র অ ভি যো গে যুবক আ ট ক সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চুড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরার সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন: সভাপতি আব্দুর রহমান ও সদস্য সচিব সানজিদা শাহনাজ সাতক্ষীরার বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব র খা স্ত তালায় ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

গাজীপুরে জাল টাকা উদ্ধারসহ গ্রেফতার ১১

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৩৮৮ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরের ডাকাতি, ট্রাক চুরি ও জাল টাকা উদ্ধারসহ পৃথক ঘটনায় নারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ। জিএমপি বাসন ও কোনাবাড়ি থানা পুলিশ বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। এসময় দেশী অস্ত্র, জালটাকা ও একটি ট্রাক উদ্ধার করা হয়।  
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাসন থানাধীন চান্দনা মধ্যপাড়া দেলোয়ারের টিনশেড বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে ৬ জন ডাকাত গ্রেফতার করে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ০৩টি চাপাতি এবং ০২টি ছোড়া, ০১টি লোহার রড ,অনুমান ০৫গজ রশি ও ০৬ টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত  আরিফ হোসেন (২২) সোহেল রানা (২৮) , সুমন মিয়া (২৮) মিজানুর রহমান (২৯), শহিদুল্লাহ (২৪) ও শাহজালাল (২৪) দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। 
অন্যদিকে, গাজীপুর মহানগরের চান্দনা ও দিঘিরচালা এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৩ হাজার টাকার  জালনোট সহ মাজহারুল ইসলাম(২২) ও শাপলা আক্তার (২৩) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। 
এছাড়াও গাজীপুরের কোনাবাড়ি থেকে চুরি যাওয়ার চারদিন পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে যশোর থেকে একটি ট্রাক উদ্ধার করা হয়েছে ।  চুড়ির সাথে জড়িত থাকায় আনোয়ার হোসেন(৪৭), রিন্টু শেখ(৩২) ও হাসান(৩২) নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। 
জিএমপি’র উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, গ্রেফতারকৃতদের পৃথক মামলায় শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!