
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
শনিবার (১৪ ডিসেম্বর'২৪) সকাল ১০টায় উপজেলার ডাকবাংলা মোড়স্থ কাকশিয়ালী নদীর তীরে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস , কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা জামাতের ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা ছাত্র সমনায়ক রাকিব,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বৃন্দ।
সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধারা মোঃ আব্দুল হাকিম,উপজেলা বিএনপি'র সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু,উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার দে, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসেনে আরা খানম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান। সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাকিব হোসেন ও আমির হামজা সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং সকল শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন ১৯৭১ সালের সারা বছর ধরে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এরপর ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর বিজয়ের পূর্ব মুহূর্তে বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। বক্তারা আরো বলেন ৯ নম্বর সেক্টরে যুদ্ধকালীন সময়ে নেতৃত্বদানকারী মেজার জলিল সহ অনেকের মূল্যায়ন করা হয়নি।