
সাতক্ষীরার তালায় শিশু সুরক্ষায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর'২৪) সকালে মহান্দ এজি চার্জের হলরুমে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-মহান্দি (বিডি-০৩১২) আয়োজনে, আশীর্বাদ’র পরিচালনায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র অর্থায়নে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহান্দী এজি চার্চের পাষ্টর অনাদি বিশ্বাস। সমাজকর্মী ম্যাকনীল ফলিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা হাসপাতালের আরএমও ডাঃ মনিমোহন ঘোষ, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র তালার প্রোগ্রাম অফিসার ও শিশু সুরক্ষা প্রকল্পের রনজিত দাস, তালা শহীদ আলী আহম্মদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামনা কর্মকর, শিক্ষক মুমতাহিনা মুক্তি, মহান্দী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় শিশু সুরক্ষাসহ ৮টি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন ম্যানেজার কল্টন বিশ্বাস। এ সময় হিসাবরক্ষণ মিলন সরকার, কাকলি মন্ডল, বাসুদেব দাস সহ শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্থানীয় কমিউনিটির বিশেষ ব্যক্তিবর্গ, শিশু সুরক্ষা কমিটি, মহান্দী দ্বীপ শিখা ইয়ুথ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.