শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও আমের চারা বিতরণ সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি স্বদেশ এর আয়োজনে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন সাতক্ষীরার সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খু ন, গ্রে প্তা র কৃত নাহিদ ও শিপন ৫ দিনের রি মা ণ্ডে ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নিলয়কে সংবর্ধনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী শেখ শফি উদ্দীন শফি’র নির্বাচনী গণসংযোগ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন শফি’র ও মটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২০) বিকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী গণসংযোগ করেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ শফি উদ্দীন শফি। তিনি দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের নিয়ে সাতক্ষীরা সদরের ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের গোয়ালপোতা, মাছখোলা ক্লাব মোড়, পারমাছখোলা, শিবতলা ও ঝুটিতলা এলাকায় মটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী গণসংযোগ এবং এসব এলাকার ভোটার ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বলেন, আমি যদি নৌকা প্রতিক পাই তবে আমি আপনাদের দোয়া ও আশির্বাদে নির্বাচনে অংশ নেব। আর যদি নৌকা প্রতিক না পাই তাহলে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দেবেন তার হয়ে কাজ করবো। এসময় তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন। সদরের ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ শফি উদ্দীন শফি’র ও মটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী গণসংযোগকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম, যুবলীগ নেতা ইফতেখার, ওয়ার্ড সহ-সভাপতি প্রকাশ চন্দ্র সাহা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ, ওয়ার্ড যুবলীগ সভাপতি আদর আলী, ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম রফি প্রমুখ। নির্বাচনী গণসংযোগকালে দলীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!