
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে ২৪ হাজার ৫'শত জাল নোটের টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ ২ জনকে আটক করা হয়েছে।
কলারোয়া অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন জানান, তাঁর নেতৃত্বে কলারোয়া থানা পুলিশের একটি আভিধানিক দল শুক্রবার (০৬ ডিসেম্বর '২৪) রাত্র সাড়ে এগোরটার সময় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল টাকা ও জাল টাকা তৈরীর মেশিনসহ উপজেলার আবুল কাশেমের ছেলে মোঃ কবিরুল ইসলাম (৩০), ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ জুয়েল হোসেন (২৭) কে আটক করা হয়।
তিনি আরো জানান, আসামীদ্বয়কে শনিবার (০৭ ডিসেম্বর '২৪) দুপুরে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.