
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি খাতভুক্ত নিরাপদ সবজি উৎপাদন ক্লাস্টারের জন্য কৃষক ও কৃষাণিদের মাঝে বিভিন্ন উপকরণ যেমন জৈব সার, জৈব কীটনাশক, ছত্রাকনাশক, মাকড়নাশক, ফেরোমন ফাঁদ, হলুদ ও নীল রঙের ফাঁদ, সাইনবোর্ড, রেজিস্টার ও কলম বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর'২৪) সংস্থার সাতক্ষীরার তালা অফিসের সামনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ও সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, সহকারী কৃষি কর্মকর্তা হুসাইন কবির ও শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.