
সাতক্ষীরার তালায় আট দলীয় দুই লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর'২৪) বিকালে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তালা সাংবাদিক ফোরাম ও চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মীর শাহিন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, সাংবাদিক সেলিম হায়দার, সেকেন্দর আবু জাফর বাবু, মোঃ শফিকুল ইসলাম, আসাদুজ্জামান রাজু প্রমুখ।
খেলায় মনিরামপুর দেবু সরকার ক্লাব ১-০ গোলের খুলনা তরুণ সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মোঃ রাজু আহম্মেদ।
ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ মোঃ অলিউল ইসলাম। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.