
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা কেন্দ্রীয় সমবায় এ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিঃ এর নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর'২৪) পৃথক ৮টি পদের মধ্যে ৫টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হন।
বাকী ৩টি পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এ নির্বাচনে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী সাবেক মেম্বর মোঃ আশরাফ হোসেন পান ২৮ ভোট। ৫২ ভোট পেয়ে সহ সভাপতি হয়েছেন রমেশ চন্দ্র বিশ্বাস। অপর প্রার্থী আবুল কালম আজাদ পান ৩৪ ভোট। ১৩ টি ভোট পেয়ে ব্লক ৪এ সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম। অপর প্রার্থী শশাঙ্ক কুমার সরকার পান মাত্র ৩ ভোট।
কালিগঞ্জ ইউসিসিএ লিঃ এর নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, কমিটির সদস্য মোঃ আশরাফ আলী ও লিটন কুমার ঘোষ স্বাক্ষরিত নির্বাচনী ফলাফলে জানা গেছে, ইতিপূর্বে ব্লক ১এ জিএম হায়াত মাহমুদ, ব্লক ২এ গাজী ইলিয়াস শাহ, ব্লক ৩এ মোঃ সাইফুল ইসলাম, ব্লক ৫এ মোঃ এবাদুল্ল্যাহ ও ব্লক ৬এ ফারুক হোসেন বিনাপ্রতিদ্বিতা নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.