
সাতক্ষীরার কালিগঞ্জের হাড়দ্দহা সমাজ কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। শিক্ষার্থী হাসান গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ জমাত আলী, সাবেক ইউপি সদস্য রহমত আলী, সাবেক ছাত্রলীগের নেতা মহিবুল্লাহ রনি, নিতাই সরদার প্রমুখ। সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামি দুই বছরের জন্য সাংবাদিক ইমরান আলীকে সভাপতি ও রাকিব হোসেন সম্রাটকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য হলেন সহ-সভাপতি আরিজুল ইসলাম, বাইজিদ আলম মধু, সহ-সাধারণ সম্পাদক মহাসিন আলম, যুগ্ম সম্পাদক হাসান গাজী, সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন, কোষাধ্যক্ষ তাপস কুমার, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ইউসুফ মোল্লা, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম, শাহজাদা গাজী, আফজাল হোসেন, জালালউদ্দিন, সাব্বির মোল্লা, অসিত কুমার, মেহেদি হাসান, নাঈম ইসলাম, সালাম গাজী, জাকির হোসেন, বাবু, সাইফুদ্দিন গাজী, সাইদুল ইসলাম, শাহিন গাজী, মুন্না, বাদশা, আশিক, আরিফ হোসেন ও সোহেল গাজী।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.