
সাতক্ষীরা পৌরসভার ০৩নং ওয়ার্ডে কার্পের্টিং রাস্তা নির্মাণ ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নবনির্মিত অত্যাধুনিকমানের পাবলিক টয়লেটের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ০৯টায় পুরাতন সাতক্ষীরা সরদার বাড়ি এলাকায় পৌরসভার ০৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম’র সভাপতিত্বে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
গুরুত্বপূর্ণ অবকাঠামো নগর উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় পৌরসভার ০৩নং ওয়ার্ডের সেকেন্ড অফিসারের মোড় হতে সরদার বাড়ির মোড় পর্যন্ত ৪০০ মিটার কার্পেটিং রাস্তা ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। অপরদিকে সরদার বাড়ি মোড় হতে বদ্দীপুর কলোনী অভিমুখে ৪৬০ মিটার রাস্তা সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে নির্মাণ করা হচ্ছে অধিকাংশ সময়। এ রাস্তাটি বছরের পানিতে তলিয়ে থাকে। নিচু এলাকা বলে বহু উচু করে এ সড়কটি নির্মাণ করা হচ্ছে। দীঘদিন পর পথচারী ও এলাকাবাসীর চাওয়া পুরণ হচ্ছে এ সড়কটি নির্মাণে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সুমন ট্রেডার্সের প্রোপাইটার সুমন, মতিয়ার রহমান, লুৎফর রহমান, রফিকুল ইসলাম, মিল্টন মল্লিক, আব্দুল্লাহ, নাহিদ মুরাদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুর উদ্দীন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পাবলিক টয়লেটের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
অন্যদিকে, সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে নব-নির্মিত অত্যাধুনিকমানের পাবলিক টয়লেট এর ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ আধুনিক পাবলিক টয়লেট’র ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ২১ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে ও অর্থায়ণে এ অত্যাধুনিকমানের পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছে। যেখানে থাকবে পুরুষ ও মহিলাদের জন্যে ৬টি টয়লেট, ব্রেষ্ট ফিডিং রুম, প্রতিবন্ধীদের জন্য রুম, গোসলখানা ও ওয়াটার ফিল্টারসহ বিভিন্ন সুবিধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, ব্র্যাকের আর্কিটেক লুসান,পৌরসভার এসও সাগর দেবনাথ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর মো. হাসান আলী, ফিল্ড সুপারভাইজার শরিফুল আজাদ, রাশিদুল হাসান, সবুজ কুমার দাস প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.