
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর এবং তালা সদর ইউনিয়ের গোনালী, মাছিয়াড়া, আটারই ও খানপুর গ্রামের সকল শ্রেণীর মানুষের সমন্বয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর '২৪) পরিষ্কার-পরিছন্নতা অভিযান (Wash Movement) পরিচালনা করা হয়।
ওয়ার্ল্ড কনসান বাংলাদেশ সংস্থার এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের কার্যক্রমের আওতায় উক্ত পরিষ্কার-পরিছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন প্রত্যাশার প্রাগ্রাম অফিসার আব্দুল মালেক সরকার, আলো’র প্রজেক্ট অফিসার রনজিত দাস, আলো’র ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার তানিয়া মজুমদার, মেইল অফিসার সৈয়দ আলম, বিউটি বিশ্বাসসহ শিক্ষক ও উন্নয়নের সাথীবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.