মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জমি নয়, চাঁ দা বা জি র অ ভি যো গ ই জোরালো! মন্ত্রীর নির্দেশে তদন্তে মিলল না জামাত নেতা নজরুলের দাবির ভিত্তি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় লিফলেট বিতরণ দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সাতক্ষীরার শ্যামনগরে ১,৩১৯ বোতল ফে ন্সি ডি ল ও বি পু ল পরিমাণ ভা র তী য় ঔষধ জ ব্দ শ্যামনগরের ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা  কালিগঞ্জে ভু য়া চিকিৎসকের বি রু দ্ধে অ ভি যা ন, ভ্রাম্যমাণ আদালতে কা রা দ ণ্ড  সর্বোচ্চ সেবার ব্রত নিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের যাত্রা শুরু 

বঙ্গবন্ধু’র সমাধিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩২৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ।

শনিবার (২১ নভেম্বর ২০২০) বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদনের পর তিনি পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শে ‘৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে দ্রুত মুক্তি চেয়ে দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম, সাইফুজ্জামান, মোহাম্মদ মনিরুল ইসলাম, সারোয়ার হোসেন বাপ্পি, ওয়ায়েস আল হারুনী, রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যগণ, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যগণ সহ অন্যান্য আইন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপরেতিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরে সমাধি-সৌধ কমপ্লেক্স প্রাঙ্গণে গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, দ্রুত সময়ের মধ্যে পুরনো মামলার জট কমানোর ওপর কার্যকর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!