বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি নির্বাচন আজ পারুলিয়ায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে ইউপি স্থায়ী কমিটির সমন্বয় সভা কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ত্রা স হেমায়েত স্থায়ী ব হি ষ্কা র তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ অবশেষে কালিগঞ্জের ব হু ল বি ত র্কি ত কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিনকে বদলী আদালতের নির্দেশে “স্বর্ণা” টাওয়ারের রিসিভারের দায়িত্ব নিলো দুদক: মালিকপক্ষের ক্ষো ভ সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ  তালায় তৃণমূল নারী সম্মেলন অনুষ্ঠিত ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরে ভ্যানচালককে অপহরণের ৩ দিন পর উদ্ধার, সংবাদিকসহ গ্রেফতার ৩

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪১৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে ভ্যানচালককে অপহরণের ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত এক সাংবাদিকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে মুক্তিপনের টাকাসহ দেশীয় অস্ত্র। 

পুলিশ ও ভ্যানচালকের পরিবার জানায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের আমবাগ উত্তরপাড়া থেকে ভ্যানচালক আব্দুস সালাম (৪০)কে অপহরণ করে একটি চক্র। পরে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে স্বজনদের কাছে এক লাখ টাকা মুক্তিপন দাবি করে। স্বজনরা বিকাশের মাধ্যমে দুইবারে ২০ হাজার টাকা বিকাশ করলেও তাকে ফেরত দেয়নি। নিরুপায় হয়ে স্বজনরা কোনাবাড়ি থানায় অপহরণ মামলা দায়ের করলে শনিবার ভোরে আমবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভ্যানচালককে উদ্ধার করে । অপহরণের সাথে জড়িত আইপি টিভি মুক্তমন এর সাংবাদিক আবিদ রাসেল ও তার সহযোগী রবিউল ইসলাম এবং রুবেল মিয়াকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ০৪টি বাটন ফোন, ২টি স্মার্ট ফোন ১টি ক্যানন ক্যামেরা, ১টি হাতুরী, ১টি প্লাস, ১টি বাঁশের লাঠি ও তিনশত টাকা উদ্ধার করা হয়। বিকাশের পাঠানো ২০হাজার টাকা মধ্যে ১০হাজার টাকা এখনো আসামির বিকাশ একাউন্টের এখনো আছে।

জিএমপি কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, অভিযুক্ত রবিউল ও রুবেল মাদক মামলার আসামী। গ্রেফতারকৃত ব্যাক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন এলাকা হতে কৌশলে পরস্পরের যোগসাজশে পুলিশ নাম ভাঙ্গিয়ে, সাংবাদিক পরিচয় দিয়ে অপহরন করে মুক্তিপণ আদায় করে থাকে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!