বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

আশাশুনিতে অবৈধ পাকা স্থাপনায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

আশাশুনি প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজারে খাসজমিতে অবৈধ পাকা স্থাপনা তৈরি করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঐ স্থাপনা নির্মাণ করা দুই ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সরকারী নির্দেশ অমান্য করায় বড়দল গ্রামের মৃত একামউদ্দিন সানার ছেলে বিপ্লব সনাকে ১ হাজার টাকা ও মৃত জবেদ আলী গাজীর ছেলে নুর ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করেন ও আগামী সাত দিনের মধ‍্যে অবৈধ পাকা স্থাপনা দুইটি অপসারণ করবে এ মর্মে মুচলেকা নেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

তিনি আরো জানান, আগামী এক সপ্তাহ পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদের অভিযান পরিচালনা করা হবে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে, বড়দল ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা সদ্য যোগদানকৃত এস এম আব্দুল মজিদ, সার্ভেয়ার অমল কুমার ঘোষ, অফিস সহকারি আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!