
সাতক্ষীরা আশাশুনি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরন চক্রবর্তীর সঢ়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর '২৪) সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যানী মহাসড়কের বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন তিনি। তিনি আশাশুনিক গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তী ছোট ছেলে।
নিহত অসীম বরণ চক্রবর্তী স্যলোক অনাল ব্যানার্জী জানাই রোববার(২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালাই তিনি মারা যান। স্থানীয়রা উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী পালিয়ে ভারতে চলে যান। সেখানে তিনি তার দুই পুত্রের সাথে কলকাতার কল্যাণী শহরে নিজের বাড়িতে বসবাস করতেন। তিনি আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া সাতক্ষীরা প্রেসক্লাবে একাধিকবার বিভিন্ন পদে নির্বাচন করে সাংবাদিক নেতা নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.