
সম্প্রতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষে সাতক্ষীরার দেবহাটায় ৮ দলীয় নকআউট আন্তঃওয়ার্ড ফুটবল টুুুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর'২৪) দেবহাটা সদর ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে সরকারি হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় দেবহাটা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাবিবুুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আফাকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইউনিট সদস্য জিয়াউর রহমান, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন, সেক্রেটারী আব্দুর রাজ্জাক, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, ইউনিয়ন টিম সদস্য ফয়জুল ইসলাম, ডা: রবিউল ইসলাম, হাফেজ আমিরুল ইসলাম প্রমুখ।
খেলায় দেবহাটা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফুটবল একাদশ ও ৬নং ওয়ার্ড ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে উভয় দল সমান সমান পয়েন্ট অর্জন করায় টাইব্রেকারে ২-০ গোলে ৫নং ওয়ার্ড একাদশ জয়লাভ করে। খেলায় ম্যানঅব দ্যা টুর্নামেন্ট হন ৫নং ওয়ার্ডের গোলরক্ষক সালাউদ্দীন আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.