
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। শনিবার (১৯ অক্টোবর'২৪) সাতক্ষীরার দেবহাটা উপজেলা বিভিন্ন বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাতক্ষীরা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুরুল মোর্শেদ মিলন, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, দেবহাটা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইমরান ফরহাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন, যুগ্ন আহবায় রাকিবুল ইসলাম, আরাফাত সানি, আসাদুল আলম, সাতক্ষীরা কলেজ ছাত্রদলের আসিফ রিপন, সরকারি খান বাহদুর আহসানউল্লাহ কলেজের আহ্বায়ক নাজমুল হুদা রুন্টি, সদস্য সচিব শিমুল হোসেন, দেবহাটা উপজেলা ছাত্র দলের সদস্য রাকিব হোসেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.