প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ৮:২৩ পি.এম
বাটিয়াঘাটা পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা খুলনার বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বুধবার (১৬ অক্টোবর ২০২৪) বিকাল ৪.০০ টায় অনুষ্ঠিত হয়।
পিএফজি কো-অরডিনেটর প্রহ্লাদ জোদ্দার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পিস অ্র্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপি’র যুগ্মআহবায়ক মোঃ কামরুল ইসলাম।
বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন পিএফজি কোঅরডিনেটর প্রহ্লাদ জোদ্দার। সভায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রিজিউনাল কো-অরডিনেটর মোঃ মাসুদুর রহমান ও এরিয়া কো-অরডিনেটর এস.এম রাজু জবেদ। সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন পিএফজি’র সদস্যবৃন্দ এবং বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে পিএফজি গ্রুপ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে বটিয়াঘাটা এলাকায় সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার লক্ষে বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.