
সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১১ অক্টোবর '২৪) দেবহাটার পারুলিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা জামাতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। পারুলিয়া গরুহাট ফুটবল মাঠে এ খেলায় ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম মিলন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, যুব ইউনিয়ন টিমের আয়ুব হুসাইন, রায়হান মাহমুদ, ইয়াকুুব আলী, নাজমুল হাসান রাজা প্রমুখ।
উক্ত খেলায় পারুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফুটবল একাদশ ও ৬নং ওয়ার্ড একাদশ ফাইনালে অংশ নেয়। ফাইনাল খেলায় ৩নং ওয়ার্ড ১-০ গোলে ৬নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যানঅফদ্যা টুর্নামেন্ট হন ৩নং ওয়ার্ডের গোলরক্ষক মহিউদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.