বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

আশাশুনিতে এক গৃহবধুকে জবা’ই করে হ’ত্যা

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

এক গৃহবধুকে জবাই করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (১১ অক্টোবর ‘২৪) সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধুর নাম কমলা খাতুন (৫৫)। তিনি দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী।

আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের গ্রাম পুলিশ রবিউল ইসলাম জানান, শুক্রবার ভোরে দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী কমলা খাতুনকে গলাকাটা অবস্থায় দক্ষিণ দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে আছে মর্মে তিনি খবর পান। বিষয়টি তাৎক্ষণিক প্যানেল চেয়ারম্যান শেখ মুকুল হোসেন ও ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাদেরকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এসে সকাল ১১টার দিকে কমলা খাতুনের লাশ উদ্ধার করে।

নিহতের স্বামী মোবারক আলী জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলা বেগমকে বিয়ে করেন। প্রথম পক্ষে খানজাহান আলী নামে তার এক ছেলে আছে। দ্বিতীয় পক্ষে অলিউর ও ফয়জুল নামে দুই ছেলে আছে। কমলা খাতুনের সঙ্গে তিনি এক ঘরে থাকেন না। শুক্রবার ভোরে নামাজ পড়তে উঠে তিনি কমলাকে ডেকে দিয়ে মাছের ঘেরে চলে যান। সকাল ৬টা ৫০ মিনিটে তিনি বাড়ি ফিরে কমলাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী বিচালীগাদার পাশে কমলার গলাকাটা লাশ দেখতে পান। পাশে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও এক জোড়া চপ্পল পড়ে ছিলো।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম  জানান, কমলা খাতুনকে জবাই করে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রহস্য উদঘাটনে কমলা খাতুনের স্বামীসহ তিন ছেলে ও তিন পুত্রবধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমলা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!