সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ তালায় গৃহবধূকে ধ র্ষ ণে র অ ভি যো গে নারীসহ গ্রে প্তা র ২ সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ পুনর্নির্বাচিত, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কালিগঞ্জে জমি দ খ ল: সোমবার সকাল ১০টার মধ্যে সাইফুলকে অ বৈ ধ স্থা প না সরিয়ে নেওয়ার নির্দেশ

জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৪৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুরে ২টি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২০) বিকাল ০৪টায় শিবপুর বাঁশতলা এলাকায় জোতিন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে বলেই আওয়ামীলীগ জনগণের দল। গ্রাম হবে শহর। সেই লক্ষ্যে গ্রাম অঞ্চলে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তিনি আরো বলেন, সাতক্ষীরা সদরসহ জেলায় প্রায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। সাতক্ষীরা সদরে যে উন্নয়ন হয়েছে তা অতীতে হয়নি। করোনার সংক্রমণ রোধে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করার আহবান জানান এমপি রবি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী প্রমুখ। মাহমুদপুর বাজার হতে শিবপুর ইউপি অফিস সড়ক ভায়া বাঁশতলা-হরিশপুর-সোনারডাঙ্গা সড়ক (মাহমুদপুর বাজার –আবাদেরহাট ভায়া জগনাথপুর সড়ক। খুলনা ডিভিশন অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি সাতক্ষীরার বাস্তবায়নে ৬.০৭৭ কিঃ মিটার দুটি কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঠিকাদার আসাদুজ্জামান সেলিম ও শেখ সিরাজুল হক প্রমুখ। এসময় দলীয়, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!