বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

মুচলেকায় মুক্তি পেলেন সাতক্ষীরা জেলা আ’লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস

✍️এস এম শহিদুল ইসলাম📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

মুচলেকা নিয়ে নিকট আত্মীয়য়ের কাছে সুস্থ্য অবস্থায় হস্তান্তর করা হয়েছে সাতক্ষীরার ভোমরা থেকে আটক হওয়া আওয়ামী লীগ নেতা রাজ্বেশ্বর দাসকে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর’২৪) বিকাল ৪টার সময় তাকে মুচলেকা গ্রহণ করে তার নিকট আত্মীয়য়ের কাছে সুস্থ্য অবস্থায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক কর্নেল মোঃ আশরাফুল হক।

এরআগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস ভারতে পলায়নকালে বিজিবির হাতে আটক হয়েছিলেন। বিজিবি জানায়, শনিবার (২৮ সেপ্টেম্বর’২৫) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি সপরিবারে আটক হন।

বিজিবির কোম্পানি কমান্ডার জানান, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজেশ্বর দাস পরিবারসহ ভারতে পলায়নকালে বিজিবি কর্তৃক আটক করা হয়। আটক রাজ্যেশ্বর দাস সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার কোষাধ্যক্ষ।

প্রাথমিক অনুসন্ধানে বিজিবি জানতে পারে, ২০০৮ সালে জাল টাকার একটি মামলা ছিল রাজ্বেশ্বর দাসের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল/আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানায় বিজিবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!