রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধে ভাঙন, মেরামতে কাজ চলছে দ্রুতগতিতে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি নেতাকে কু পি য়ে ও পি টি য়ে জ খ ম সুন্দরবনের কাচিকাটায় নৌকা ডুবি, নিখোঁজ ৮, উদ্ধার ৫ এখনো নিখোঁজ-৩

করোনার উপর এমপি রবির সাথে কারিতাস বাংলাদেশ সাতক্ষীরা’র কর্মকর্তাদের মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৩৭২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে করোনার সংক্রমণ রোধে চলমান কার্যক্রম নিয়ে মতবিনিময় করেছে এনজিও সংগঠন কারিতাস বাংলাদেশ সাতক্ষীরা’র কর্মকর্তারা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কের মীর মহলে করোনাকালীন কার্যক্রম প্রজেক্ট প্রোপোজাল তুলে দেন এনজিও সংগঠন কারিতাস বাংলাদেশ সাতক্ষীরা’র কর্মকর্তারা। সাতক্ষীরা পৌরসভার ০৮টি ওয়ার্ড এলাকায় মহামারী করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মাঝে হাইজোনিক কিডস্ বিতরণ, আর্থিক সহায়তা প্রদান এবং এলাকায় রাস্তা ও ড্রেণ সংস্কার এবং গণসচেতনতামূলক লিফলেট, পোষ্টার, বিলবোর্ড ও হ্যান্ড ওয়াস পয়েন্ট স্থাপন করছে এনজিও সংগঠন কারিতাস বাংলাদেশ সাতক্ষীরা। সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে আগামী ২৯ নভেম্বর বিভিন্ন কার্যক্রম উদ্বোধন করার লক্ষ্যে এমপি মহোদয়কে আমন্ত্রন জানান। এসময় উপস্থিত ছিলেন এনজিও সংগঠন কারিতাস বাংলাদেশ সাতক্ষীরা’র মাঠ কর্মকর্তা প্রতাপ সেন ও মনিটরিং অফিসার দীপঙ্কর বিশ্বাসসহ ৬ জন সুপারভাইজার উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!