
সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে দিন ব্যাপী তথা ১৫ নভেম্বর ২০২০ তারিখে প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহিউল কাদির, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডমিনিস্ট্রেশন ও এ্যাকান্টস ম্যানেজার নাহিদুল ইসলাম, টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার, মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত। প্রশিক্ষণের মাধ্যমে ওয়াস ব্যবসায়ীগণ তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য দক্ষ ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা অর্জন করবেন এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। ওয়াস ব্যবসায়ীগণ প্রতিষ্ঠানের কর্মী ব্যবস্থাপনা, দল গঠন ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ে দক্ষতা অর্জন করেন। এছাড়া অর্থ ব্যবস্থাপনা, অর্থ সংগ্রহের কৌশল ও পদ্ধতি বিষয়ক দক্ষতা অর্জন করেন। প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের নিজ নিজ ব্যবসাকে সফলতার সহিত পরিচালনা ও উন্নয়ন করতে পারবেন বলে হোপ ফর দি পুওরেষ্ট বিশ^াস করেন। ব্যবসায়ী মোঃ হাবিুবুর রহিম রিন্টু, সমিত ঘোষ, রাবেয়া খাতুন, ফরিদা খাতুন, মনিরা খাতুন, ডলি বেগম, তানিয়া পারভিন, রাজিয়া সুলতানা, মোঃ আলিম, নূর মোহাম্মদ, মোঃ সাইফুল্ল্যাহ সাইফ, শরিফা খাতুন, মোঃ সালাম, মোঃ আল আমিন, আনারুল, মোঃ হাতেম গাজী, মোঃ সাইদুর, জেসমিন আরাসহ স্যানি্েটশন, পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটারী ন্যাপকিন উৎপাদক ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.