প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৮:৪২ পি.এম
জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে-সাতক্ষীরায় তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী গুণ খুনের শিকার হয়েছে। জনগণের আন্দোলনে, জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির আয়োজিত কলারোয়া পাইলট হাই স্কুল ফুটবল মাঠে আজ রোববার (৮ সেপ্টেম্বর'২৪) বিকালে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার ফরমায়েসি রায়ে ৭০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব এর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা বিভাগীয় বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপির সদস্য আমিনুল ইসলাম, ডাক্তার শহিদুল আলম, সাবেক এমপি-কাজী আলাউদ্দিন, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.