
সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুরস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্র সংলগ্ন এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৯ সেপ্টেম্বর'২৪) সকালে অতিথি হিসেবে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী মোহাম্মদ অলিউল্লাহ, সাতক্ষীরা পৌরসভার উপসহকারি প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, ঠিকাদার মো. আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী রুস্তম আলী, এলজিইডি'র কর্মকর্তা আশরাফুল হোসেন রোমেল, মো. আমজাদ আলী, সহকারী ঠিকাদার মো. ইউসুফ আলীসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুরস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর সামনে হতে এলজিইডি'র কর্মকর্তা আশরাফুল হোসেন রোমেল এর বাড়ি পর্যন্ত ৫২মিটার সিসি ঢালাই রাস্তাটি ২ লক্ষ ৪ হাজার টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর ও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.