
সাতক্ষীরার তালায় জলাবদ্ধতা নিরসনে উপজেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর'২৪) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। উত্তরণ ও পানি কমিটি আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ্বাস, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলাইসনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু প্রমুখ।
এ সময় পানি কমিটি নেতা অধ্যক্ষ এনামুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, অধ্যাপক হাসেম আলী ফকির, অধ্যাপক রেজাউল করিম,অধ্যাপক অচিন্ত্য সাহা, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন,মোঃ সফিকুল ইসলাম, আশরাফুন নাহার, সাবিনা ইয়াসমিন, মীর জিল্লুর রহমান, জিএম শহিদুল্লাহ, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারে অত্র এলাকার জলাবদ্ধতা নিরসনে পাখিমারা বিলের জলাবদ্ধ প্লাবিত সংযোগ খালটি এক কিলোমিটার খননের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.