“নবীজির মহবত, ঈমানের মূল” এই শ্লোগানকে সামনে রেখে ফ্রান্স মহানবী হজরত মুহম্মদ (সাঃ) কে অবমাননা করে ব্যঙ্গাচিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদশের আয়োজনে শনিবার সকালে সাড় ১০ টায় স্থানীয় বাসটার্মিাল সংলগ্ন মুক্তিযোদ্ধা সামাদ স্মৃতি ময়দান উক্ত বিক্ষোভ ও প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লিরা অংশ গ্রহন করেন।

নলতা শরীফ জামে মসজিদের খতিব আলহাজ্ব আল্লামা আবু সাঈদ জিহাদীর সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদশের কেন্দ্রীয় প্রসিডিয়াম সদস্য চট্রগ্রামের সৈয়দ আল্লামা ড. মুফতি হাসান আল আযহারী। কালিগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়ালে জামায়াত বাংলাদশের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মাও. আশরাফুল ইসলাম আজিজির সঞ্চালনায় সমাবেশ আরো বক্তব্য রাখেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও. আব্দুল গফুর, মাও. নাজমুস শাহাদাত ফয়জী, মাও. আবু তাহের, মাও. আরিফুল্লাহ প্রমুখ।
বক্তারা এ সময় ফ্রান্সের পণ্য বয়কট ও তাদের সাথে সম্পর্ক ছিন্নসহ রাস্ট্রীয়ভাবে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জোর দাবী জানান এবং সকল ইমানদার মুসলমানদেরকে কাঁধে কাঁধে মিলিয়ে ইসলামী হুকুম প্রতিষ্ঠার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.