প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৪, ৩:১২ পি.এম
সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দিরে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা

শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ২৬ আগস্ট'২৪ ) বেলা ১১ টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি স্বপন কুমার শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এ্যাড, সোমনাথ ব্যানার্জী, গৌর চন্দ্র দত্ত,সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শিবপদ গাইন, অসীম কুমার দাস সোনা, প্রভাষক বাসুদেব সিংহ, কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা দীনবন্ধু মিত্র, কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের সহ-সভাপতি সমরেশ কুমার দাস সহ ভক্তবৃন্দরা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ ও সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির কমিটির পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য নগদ অর্থ সংগ্রহ ত্রাণ তহবিল গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.