
সাতক্ষীরার তালা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল’ হতে ২ জন দুস্থ নারীকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ সোমবার (১৯ আগস্ট '২৪) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামের ইদ্রিস শেখের স্ত্রী হাজিরা বেগমকে এবং একই গ্রামের মানজুরুল আলমের স্ত্রী ছাবিনা বেগমকে ১০ হাজার টাকা মোট ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা জেলা দায়িত্বপ্রাপ্ত ও তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার দুস্থ ঐ নারীদের হাতে উক্ত চেক তুলে দেন। এ সময় অফিসের অন্যান্য স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.