শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

সাতক্ষীরায় উপকূল দিবস পালনের দাবীতে মানববন্ধন 

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৩১৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় ৭০-এর ১২ নভেম্বর প্রলয়ংকারী ঘুর্নিঝড় স্মরনে প্রস্তাবিত উপকুল দিবসকে রাষ্ট্রীয় ভাবে স্কীকৃতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সিডিও ইয়ুথ টিম ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্টান বারসিকের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন বারসিক কর্মকর্তা গাজী আসাদ, সিডিওসদর ইউনিট সমন্বয়ক আসাউর রহমাম, সাইফুল্লাহ আল মামুন, আতিকুজ্জামা, সুসেনজিৎ ঘোষ, মোজাম্মেল মল্লিক, তন্ময় নন্দি, মাহিদা মিজান প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর এদেশের উপকুলের উপর দিয়ে প্রয়লম্কারী ঘুর্নিঝড় তান্ডব চালায়। ব্যাপক প্রানহানীসহ ব্যাপক ক্ষতি হয়। তারপর থেকে সিডর, আইলা, মহাসেন, বুলবুল, আম্পানের মত ভয়ঙ্কর ঘুর্নিঝড়বারবার আঘাত করছে। কিন্তু উপকুলের এই নিরীহ জনগোষ্ঠীর কথা কেউ ভাবে না।
তাই ১২ নভেম্বর উপকুল দিবস চাই। যে দিনটি উপকুলের মানুষের কথা তুলে ধরবে সবার কাছে। কারন দিবস অধিকারের কথা বলে। অধিকার আদায়ের কথা বলে।
তারা আরো বলেন, পাখি দিবস, পানি দিবস, মানবাধিকার দিবস, মে দিবস যদি পালন হতে পারে তাহলে উপকুলের মানুষ এতোকিছু সহ্য করার পরও কেন তাদের জন্য একটি দিন পালন করা হবে না। এই দিনটি আমরা রাষ্ট্রীীয় স্কীকৃতি চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!