
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে ১ ও ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগষ্ট'২৪) বিকাল ৫ টায় উদ্বোধনী অনুষ্ঠানে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিএম ইউনুস আলী'র সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের আহবায়ক মীর শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার আলী সাফুই, সদস্য সচিব মোতাহার হোসেন সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম বাবলু, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান, জিয়া পরিষদের উপজেলা সেক্রেটারী নুরুজ্জামান পাড়, ফকরুল ইসলাম, সোহারাব হোসেন সরদার প্রমুখ। আলোচনা শেষে কোটা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আনিসুর রহমান। পরে তাবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.